Saturday , 14 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

২৯৭ আসনের গেজেট প্রকাশ, ভোটের হার ৫৯.৪৪ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নেয়। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

শুক্রবার ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ২৯৭ আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে ভোটার উপস্থিতির হার ৫৯.৪৪ শতাংশ।

অন্যদিকে ২৯৯ আসনের গণভোটের একীভূত ফলাফলে ভোটের হার দাঁড়িয়েছে ৬০.২৬ শতাংশ।

ইসির প্রকাশিত তথ্যানুযায়ী, সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৭টি আসনে।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে সম্পন্ন করতে প্রটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবার বিষয়কে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি সম্পন্ন হলে তবেই তফশিল, বলছে এনসিপি

ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র উপদেষ্টা

হাদি হত্যা মামলা পুনঃতদন্ত করতে সিআইডিকে নির্দেশ

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন

মধ্যরাতে ৩০০ ফিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

দেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল: জামায়াত আমির

চাঁদাবাজ ঠেকাতে ১০০ তৃতীয় লিঙ্গের সদস্যকে নিয়োগ দিচ্ছে নবীন বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত আমির

পাকিস্তানের চেকপোস্টে হামলার চেষ্টা নস্যাৎ: সেনাসহ নিহত ২৩