Wednesday , 12 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইউএনও কার্যালয়ে ভাঙচুর: ষড়যন্ত্র দাবি বিএনপির

নিয়াম শেখ, গাইবান্ধা জেলা প্রতিনিধি

​গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো চক্রান্ত বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।
​এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ফুলছড়ি উপজেলা বিএনপি।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। তিনি বলেন—
​”নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। উপজেলা নির্বাহী অফিসার সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অথচ একটি চিহ্নিত কুচক্রী মহল প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে গতকালের ওই অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে।”

​তিনি আরও উল্লেখ করেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রশাসনকে বিতর্কিত করতে এই ভাঙচুর চালানো হয়েছে, যার সাথে বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই।

​এছাড়া, গতকাল সংবাদ সংগ্রহের সময় একজন সংবাদকর্মী আহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

​সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

​ইকবাল হোসেন (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি)
​আবু সাইদ সরকার (ভারপ্রাপ্ত আহবায়ক, উপজেলা যুবদল)
​ফারুক মিয়া (সদস্য সচিব, উপজেলা যুবদল)
​জয়নাল আবেদিন (ভারপ্রাপ্ত আহবায়ক, উপজেলা ছাত্রদল)
​এ সময় যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণও উপস্থিত ছিলেন।

​নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর পেছনে থাকা মূল ইন্ধনদাতাদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

​বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​

টাঙ্গাইল থেকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া

রাতে শুকনো কাশি? জেনে নিন ঘরোয়া প্রতিকার

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে বড় সুখবর

সারাদেশে মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

টিউলিপকে ফেরাতে যুক্তরাজ্যের কাছে আবেদন করবে বিএনপি সরকার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মেসির চোখে আরও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন

কারাগারে বিকাশে টাকা নেওয়ার অভিযোগ