Saturday , 19 September 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ ট্রাকে আগুন

কেরানীগঞ্জ প্রতিনিধি

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে থানার সামনে রাখা ট্রাকটিতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। আগুন লাগানোর পর জড়িতরা দ্রুত সেখান থেকে সরে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নজরে আসার পর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে আগুনে ট্রাকটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর থানার সামনে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা ট্রাকটিতে আগুন দিয়েছে, তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন