বৃহস্পতিবার , 19 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে যাত্রীবেশে ইউএনও’র অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 19, 2026 10:27 অপরাহ্ন

দক্ষিণ কেরানীগঞ্জে বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ব্যতিক্রমধর্মী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি বাস কাউন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চুনকুটিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক।

অভিযোগের সত্যতা যাচাই করতে ইউএনও নিজেই সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাস কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করেন। এ সময় তিনি সরাসরি দেখতে পান, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলেই অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুইটি বাস কাউন্টারকে পৃথকভাবে জরিমানা করা হয়, যার মোট পরিমাণ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ইউএনও মো. উমর ফারুক বলেন, “যাত্রীবেশে গিয়ে প্রথমে নিজেরাই বিষয়টি যাচাই করি। পরে নিশ্চিত হই যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে, যা সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি প্রতারণা।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ