কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জে শীতার্ত বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ‘অপন ঘর ফাউন্ডেশন’ বৃদ্ধাশ্রমে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. উমর ফারুক বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। পরে আশ্রমে বসবাসরত সকল বৃদ্ধার মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে বৃদ্ধারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি বলেন,“সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd
















