বুধবার , 3 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 3, 2025 4:37 অপরাহ্ন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে প্রদীপ কুমার চৌধুরী (৫৭) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার প্রদীপ কুমার সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল মঙ্গলবার নগরের রহমতগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, প্রদীপ কুমার চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তাঁর নামে মামলা রয়েছে।

গ্রেপ্তার প্রদীপ কুমার চৌধুরী সাতকানিয়ার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকার মৃত সুকেন্দু বিকাশ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বসবাস করেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, প্রদীপ কুমার ২০২৪ সালে নিউমার্কেট–তামাকুমন্ডী লেন সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র–জনতার ওপর হামলায় অংশ নেন। গত বছরের নভেম্বরে থানায় এ নিয়ে মামলা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, রহমতগঞ্জ এলাকা থেকে প্রদীপ কুমার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তিন থেকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ‘১ টাকার ইফতার’ উদ্যোগে নিম্ন আয়ের মানুষের স্বস্তি

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে প্রভাব পড়বে না

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

ভোট দিতে গ্রামবাংলার পথে মানুষের ছুটে চলা

ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না- হাসনাত আবদুল্লাহ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে পহেলা জানুয়ারি

যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা মানুষের স্বাধীনতা হরণকারী’

গণভোট ও নির্বাচন ঘিরে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার