Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে ডিবির অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৫

ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী, কোন্ডা ইউনিয়নের পানগাঁও এবং শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের অভিযোগে মো. সোহেল (২৫), মো. পারভেজ মোল্লা (৩২), শেখ হিমন (২৩), মো. অপু মিয়া (৩৪) ও মোছা. শারমিন ইসলাম (২৮)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলেও জানিয়েছে ডিবি।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন