Wednesday , 29 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শ্যামনগরে বিশেষ অভিযানে মাদক উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট মাদক কারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে শ্যামনগর থানার এসআই সুদেব ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী সাকিনস্থ শামসুজ্জামান গাজী (৩৫) এর রাইচ মিল এর পশ্চিম পাশে ওয়াপদার উপর এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা আগে থেকেই সটকে পড়ে। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উইনসেরেক্স কাফ সিরাপ- ১৩৯ বোতল
এসকাফ কাফ সিরাপ- ৪৪ বোতল
হাইড্রোকুইনোন, ট্রেটিনোইন ও মোমেটাসোন ফুরোয়েট ক্রিম,গোমেলা-১৫ গ্রাম-৫২২ টি
গোমেলা-১৫ গ্রাম ক্রিম মোড়ক-২৬১ টি উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পলাতক মাদক কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত