শুক্রবার , 13 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 13, 2026 4:52 অপরাহ্ন

মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা তিনি হাসপাতালে যান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালে উপস্থিত মির্জা আব্বাসের স্ত্রীর কাছ থেকে তার বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।

এদিকে, অসুস্থ মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে। সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দেশটির একটি হাসপাতালে নেয়া হবে।

বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ-খবর নেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ