Thursday , 23 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় মিথ্যা মামলার নামে নিরীহ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ: ডিসি অফিসের সামনে মানববন্ধন

একটি রেস্টুরেন্টের ঘটনাকে কেন্দ্র করে মামলা ও নিরীহ গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করেছে ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, ভিত্তিহীন মামলা দিয়ে পুরো এলাকার মানুষকে হয়রানি ও অনৈতিক চাঁদা দাবির পাঁয়তারা করা হচ্ছে।
​মানববন্ধনে উঠে আসা বক্তব্য অনুযায়ী, গত ২৪ জুন ভেড়ামারা ব্রিজ সংলগ্ন একটি রেস্টুরেন্টের কর্মচারীর বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার পরপরই স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতার একাংশ একপর্যায়ে ওই রেস্টুরেন্টটিতে অগ্নিসংযোগ করে বলে জানানো হয়।
​তবে মানববন্ধনে অংশ নেওয়া বক্তাদের দাবি, এ ঘটনার পর রেস্টুরেন্টের মালিক মানিক মিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরীহ গ্রামবাসীকে জড়িয়ে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, বর্তমানে ওই মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা চলছে।
​মানববন্ধনে এলাকার পক্ষে বক্তব্য দেন বেবী আক্তার, আশা আক্তার, রোকসানা আক্তার এবং সাবেক শিবির সভাপতি রুম্মন। বক্তারা বলেন,
​”কোনো অপরাধ না করেও আজ সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। আমরা এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চাই এবং কোনোভাবেই যেন নিরপরাধ মানুষ প্রশাসনিক বা আইনি হয়রানির শিকার না হয়।”
​মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সাজা নিশ্চিত করা এবং নির্দোষ গ্রামবাসীকে হয়রানি বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান তারা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন