Tuesday , 11 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে ইয়াবাসহ ৫ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

​ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এসআই প্রদীপ চন্দ্র দাস, এসআই মোঃ তানভীর হোসেন ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত ২২:৩৫ ঘটিকায় কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
​অভিযানকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়াস্থ জাকির হোসেনের মার্কেটের সামনের পাকা রাস্তা থেকে ৭০০ (সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতদের পরিচয় ও উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ:
​১. আব্দুল আউয়াল ঝন্টু (৪৫) — পিতা: গোলাম মোহাম্মদ, গ্রাম: ইরতা কাশিমপুর, থানা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ। (উদ্ধারকৃত ইয়াবা: ২৫০ পিস)
২. মোঃ আমির হোসেন রনি (৪০) — পিতা: মোঃ বাবুল মিয়া, গ্রাম: রসুলপুর (বরাব), থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। (উদ্ধারকৃত ইয়াবা: ১০০ পিস)
৩. মোঃ সেলিম ভান্ডারী (৪২) — পিতা: মৃত ধুনাই ভান্ডারী, গ্রাম: বাইচাইল, থানা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ। (উদ্ধারকৃত ইয়াবা: ১০০ পিস)
৪. মোঃ মান্নান (৪২) — পিতা: মৃত জলিল মোড়ল, গ্রাম: পক্ষিউরা, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম (বর্তমান: চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর)। (উদ্ধারকৃত ইয়াবা: ২০০ পিস)
৫. মোঃ এজাজ (৪০) — পিতা: আব্দুল হানিফ, গ্রাম: মনোরা, থানা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ। (উদ্ধারকৃত ইয়াবা: ৫০ পিস)
​গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (মামলা নং-৩৪, তারিখ: ১১/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোচারের সিদ্ধান্ত

কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে ডাকাতি: র‍্যাব-১০ এর হাতে ৫ ডাকাত গ্রেফতার

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৩ জানুয়ারি নির্ধারণ

কেরানীগঞ্জে নিখোঁজের ২০ দিন পর বন্ধ ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বামীর করা অপহরণ মামলা ভিত্তিহীন দাবি গৃহবধূর

আমীরে জামায়াতের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ