শনিবার , 25 এপ্রিল 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নিপুন রায়ের হলফনামায় ৫০২ ভরি স্বর্ণ, বছরে আয় ২৬ লক্ষ টাকা

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
এপ্রিল 25, 2026 10:13 অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরী-এর হলফনামায় উঠে এসেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও সম্পদের তথ্য, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান গয়না। পাশাপাশি তাঁর স্বামী অমিতাভ রায়-এর নামেও রয়েছে আরও ১০০ ভরি গয়না। তবে এসব গয়নার কোনো আর্থিক মূল্য উল্লেখ করা হয়নি; সেগুলো উপহার হিসেবে পাওয়া এবং বর্তমান বাজার মূল্য অজানা বলে উল্লেখ করা হয়েছে।

পেশায় আইনজীবী নিপুণ রায়ের বার্ষিক আয় প্রায় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে আরও সাড়ে চার লাখ টাকা আয় করেন তিনি। অন্যদিকে তাঁর স্বামী ব্যবসার সঙ্গে যুক্ত।
অস্থাবর সম্পদের হিসাবে দেখা যায়, নিপুণ রায়ের নামে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকার স্থায়ী আমানত রয়েছে। তাঁর দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তাঁর নিজের নামে অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

অন্যদিকে, তাঁর স্বামীর নামে অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটিরও বেশি। স্থাবর সম্পদের মধ্যে একটি ফ্ল্যাটের উল্লেখ রয়েছে, যা ৮৫ লাখ ২০ হাজার টাকায় কেনা হলেও এর অবস্থান উল্লেখ করা হয়নি।

এছাড়া নিপুণ রায়ের নামে ১ কোটি ১৯ লাখ টাকার ব্যাংকঋণ ও ব্যক্তিগত দায় রয়েছে। স্বামী-স্ত্রী মিলিয়ে তাঁদের কাছে নগদ অর্থ রয়েছে প্রায় ৭৬ লাখ টাকা, যার মধ্যে নিপুণ রায়ের নিজের নামে রয়েছে ১৩ লাখ ২৯ হাজার টাকা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত