Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীককে হারাল। তাঁর অবদান ও সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন নেতৃত্ব জাতিকে বারবার অনুপ্রাণিত করেছে। রাজনৈতিক মতভেদ সত্ত্বেও দেশ ও জাতির কল্যাণে তাঁর ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

তিনি আরও বলেন, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন এবং নারী শিক্ষা ও অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শোকবার্তায় তিনি মরহুমার পরিবার, দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি সমবেদনা জানান এবং সবাইকে শান্ত থাকার পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

 

 

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওআইসির শীর্ষ নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মোটা অঙ্কে বিয়ের ছবি-ভিডিও বিক্রির প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে সম্মতি: ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন

তোর লাগিয়া’ গানে মুগ্ধতা ছড়ালেন অভিনেতা ফারহান খান রিও

শ্যামনগরে বিশেষ অভিযানে মাদক উদ্ধার

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

হাজারীবাগ হোস্টেল থেকে এনসিপির জান্নাতারা রুমীর মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর আয় সাড়ে ১২ লাখ টাকা, মোট সম্পদ ৫০ লাখ টাকার

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ