Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির প্রতিষ্ঠা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

বিএনপি চেয়ারম্যান তাঁর বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। পাশাপাশি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির যেসব নেতাকর্মী প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপি দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেও দলটি কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি মনে করে দেশের জনগণই দলের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ভবিষ্যতেও কাজ করে যাবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রিয় দেশের জনগণকে আবারও শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন