শনিবার , 20 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার মারা গেছেন

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 20, 2025 8:17 অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বীর উত্তম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মৃত্যুকালে দুই ছেলে, এক কন্যা ও তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ মুক্তিযোদ্ধা।

এর আগে, গত ৮ জুন ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ কে খন্দকারের সহধর্মিণী ফরিদা খন্দকার।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হলে তার প্রধান হন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পান তিনি। এছাড়া, পেয়েছেন বীরউত্তম উপাধি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মালিবাগ ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল থেকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আরবান ফ্লেভারস রেস্টুরেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সাগর–জ্যাকলিন জুটি

৪ ঘণ্টা লাইনে থেকেও তেল পেলেন না, ক্ষোভ নাসিরুদ্দিন পাটওয়ারীর

কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের অভিযানে মাদক ও অস্ত্রসহ সন্ত্রাসী আটক

মায়ের শাড়িতে অভিনেত্রী তাসনিয়া ফারিন

আজ মহান স্বাধীনতা দিবস

বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ নাটকে জামায়াত নেতাদের বাধা

প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন মেহজাবীন-নিশো

নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী