Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কোন ২ রাকাত নামাজ দুনিয়ার চেয়েও দামি?

ধর্ম ডেস্ক
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ হলো দ্বিতীয় স্তম্ভ, যা প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমান নারী-পুরুষের উপর ফরজ। দিনে পাঁচ ওয়াক্ত এই ফরজ নামাজ শরিয়তসম্মত কোনো ওজর ছাড়া কখনোই ত্যাগ করার সুযোগ নেই। এর মধ্যে ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। কারণ, এ নামাজ আদায় করতে হয় প্রশান্তির ঘুম ও আরামদায়ক বিছানা ত্যাগ করে। শুধু ফরজই নয়, এর সঙ্গে যুক্ত দুই রাকাত সুন্নত নামাজের মর্যাদাও হাদিসে এসেছে অতুলনীয় শব্দে।

রাসুল (স.) ইরশাদ করেন, ‘ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।’ (মুসলিম: ৭২৫)
অন্য হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা এই দুই রাকাত নামাজ কখনো ত্যাগ কোরো না, এমনকি শত্রুবাহিনী তোমাদের তাড়া করলেও।’ (আবু দাউদ: ১২৫৮)

এসব বাণী দ্বারা ফজরের সুন্নত নামাজের প্রতি কতটা অটল থাকতে হবে, তারই নির্দেশনা মেলে। কোনো পার্থিব ক্ষতি বা অসুবিধাই যেন এই ফজিলতপূর্ণ আমল থেকে বিরত রাখতে না পারে। হাদিসে এই দুই রাকাত নামাজের আধ্যাত্মিক ও পরকালীন মূল্যকে পৃথিবীর সমস্ত ধন-দৌলত, সম্পদ ও বৈভবের চেয়েও ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে।

এ নামাজের গুরুত্ব এতটাই যে, কোনো কারণে ফরজের আগে পড়া সম্ভব না হলে, তার জন্য বিকল্প ব্যবস্থাও রেখেছেন রাসুল (স.)। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি বলেন, ‘যে ব্যক্তি ফজরের দুই রাকাত (সুন্নত) পড়তে পারে না, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়।’ (সুনানে তিরমিজি: ৪২৩)। এ থেকে শিক্ষা মেলে যে, এই সুন্নত নামাজ একেবারে ছেড়ে না দিয়ে যেকোনোভাবে আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে।

আমাদের উচিত, আলস্য ও অবহেলা ত্যাগ করে নিয়মিতভাবে এই নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও অফুরন্ত সওয়াব অর্জনের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের সুন্নত নামাজের এই অনন্য মর্যাদা ও কল্যাণ লাভের তাওফিক দান করুন। আমিন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির

ক্ষমতা ও সম্মানের মালিক আল্লাহ: তারেক রহমান

তামিমকে সভাপতি করে বিসিবি’র নতুন অ্যাডহক কমিটি ঘোষণা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

রাজশাহী হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে কঠোর এনসিপি, প্রয়োজনে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি

কোনো অপরাধ করে কেউ ছাড় পাবে না: জামায়াত আমির

ডিজিটাল পাঠের নতুন গন্তব্য shobdomukur.com-এ যুক্ত হলো স্টুডেন্ট ওয়েজের সুনির্বাচিত বই

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু