Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন

 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয়েছে।

বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে ৫ বছর ধরে নিখোঁজ থাকলে কাউকে আনুষ্ঠানিকভাবে ‘গুম’ ঘোষণা, ট্রাইবুনালে পাবলিক প্রসিকিউটর নিয়োগ, ব্যক্তিগত আইনজীবী নিয়োগ এবং গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহারের বিধান রাখা হয়েছে।

এছাড়া বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে হাওর ও জলাভূমি সংরক্ষণ, নিষিদ্ধ কার্যক্রম দমন, উন্নয়ন প্রকল্পে অনুমোদন প্রক্রিয়া এবং জীববৈচিত্র্য রক্ষার আইনি কাঠামো সুস্পষ্ট করা হয়েছে।

বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশ দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়।

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সংকটাপন্ন স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। তার চিকিৎসা বিষয়ে সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।

সবশেষে, মহান বিজয় দিবস সুন্দরভাবে উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন