Thursday , 19 February 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নতুন সূচিতে মেট্রোরেল, ইফতারে শুধু পানি খাওয়া যাবে

পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন সকাল ৬:৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯:৩০ মিনিটে চলবে। মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন সকাল ৭:১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০:১০ মিনিটে ছেড়ে যাবে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সময়সূচি অপরিবর্তিত থাকবে।

রমজানে ইফতারের সময় যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে মেট্রোরেল ও স্টেশনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না এবং ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন