Saturday , 29 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে সহায়তা করতে তথ্য দিলে ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়ানো এবং সদস্যদের প্রযুক্তিগত সহায়তা আরও জোরদারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ও সুযোগ-সুবিধার চাহিদার কথাও জানানো হয়।

এসব বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীরে ধীরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আলোকসজ্জা করা যাবে না ২৫ ও ২৬ মার্চ

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

কেরানীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

সাভারে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

জ্যাকলিন কাব্য ও শুভ আকন্দের নতুন জুটি—‘ওরে মন’

সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার

সাতক্ষীরার শ্যামনগরে র‍্যাবের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন দুই ব্যক্তি।