Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পর্নোগ্রাফি মামলায় চকবাজার থেকে গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার একমাত্র আসামি সেলিম হোসেন (৩৮)-কে রাজধানীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

​গ্রেফতারকৃত আসামি: সেলিম হোসেন (৩৮), পিতা- মোফাজ্জল হোসেন, সাং- নবীগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।

​গ্রেফতারের স্থান ও সময়: ডিএমপি ঢাকার চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকা, ১৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ১৬:২৫ ঘটিকা।

ভিকটিমের সাথে বিবাহবিচ্ছেদের পর তার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে গোপনে ধারণ করা আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া।

র‍্যাব জানায়, প্রায় দুই বছর আগে আসামির সাথে ভিকটিমের বিয়ে হয়। দাম্পত্য জীবন চলাকালে সেলিম কৌশলে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে পারিবারিক কলহে বিবাহবিচ্ছেদ হলে এবং ভিকটিমের অন্যত্র বিয়ে হলে আসামি ক্ষিপ্ত হয়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।

​এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোনারগাঁও থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মধ্যরাতে লাইভে এসে ব্যতিক্রমী উদ্যোগের কথা জানালেন হাসনাত

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন: সিইসি

গণভোটে ‘না’ জয়যুক্ত হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান : নাহিদ ইসলাম

ডিজিটাল পাঠের নতুন গন্তব্য shobdomukur.com-এ যুক্ত হলো স্টুডেন্ট ওয়েজের সুনির্বাচিত বই

কেরানীগঞ্জে ডিবির অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ৫

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন

হাদির অবস্থা ক্রিটিক্যাল, তিনি বেঁচে আছেন: ডা. জাহিদ রায়হান

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল