Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

​গ্রেফতারকৃত আসামী: সুমন মন্ডল (৪২), পিতা: মৃত মরু মন্ডল, মাতা: গোলাপি রানী মন্ডল, সাং- চুনকুটিয়া কালিবারি, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা।

​উদ্ধারকৃত আলামত: ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট।

​ঘটনাস্থল: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া কালিবারি এলাকা।

​অভিযানের সময়: ১৫ আগস্ট ২০২৬ খ্রিঃ, রাত ২১:১৫ ঘটিকা।

ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মহরম আলীসহ একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুমন মন্ডলকে হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন