Wednesday , 12 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

কেরানীগঞ্জে জামায়াতের আন্তর্জাতিক যুব দিবস পালন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা দক্ষিণ শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১২ আগস্ট) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার ‘সারা কমিউনিটি সেন্টারে’ এই সমাবেশের আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. আল আমিন ভূঁইয়া।

​বক্তারা দেশের যুবসমাজকে নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে গড়ে ওঠার আহ্বান জানান এবং দেশ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় যুবকরা অংশ নেন। যুব দিবস উপলক্ষে পুরো অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন