বৃহস্পতিবার , 5 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 5, 2026 12:29 অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ১২ ফেব্রুয়ারির ভোটে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতার তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। যেন শুষ্ক মৌসুমে পানি সমস্যার সমাধান হয়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন থাকলে যেকোনো বড় কাজ করতে সক্ষম হবে বিএনপি।

আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগে ফরিদপুরের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষি এবং শিল্প উভয় খাত গড়ে তুলতে চাই, যেন স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে পিছিয়ে রাখলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর তাই প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এর ফলে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশও এগিয়ে যাবে।

এর আগে বরিশালের সমাবেশ শেষ করে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গেলেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমণকে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ভোট দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

দেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল: জামায়াত আমির

Human Rights Leadership Award 2025 : ব্র্যান্ড প্রমোটার হিসেবে সম্মাননা পেলেন রওজাতুল জান্নাত

হাদি হত্যা মামলা পুনঃতদন্ত করতে সিআইডিকে নির্দেশ

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণে বাচঁল ‘ডোনাল্ড ট্রাম্প’

রংপুরে গণভোটে ‘হ্যাঁ’, ও ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

হাসনাত আবদুল্লাহর আয় সাড়ে ১২ লাখ টাকা, মোট সম্পদ ৫০ লাখ টাকার

ভূমিকম্প কি কেয়ামতের আগাম বার্তা, ইসলাম কী বলে