Wednesday , 12 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ময়মনসিংহে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

 মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

​ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আগস্ট ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার সূচনা করা হয়। এরপর জুলাই ২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

​🏆 পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যগণের তালিকা
ক্যাটাগরির নাম
নাম ও পদবি
কর্মস্থল
শ্রেষ্ঠ সার্কেল অফিসার
মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার
হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
মুহাম্মদ শিবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ
কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
শ্রেষ্ঠ এসআই
এসআই (নিরস্ত্র) মহসিন মোস্তফা
কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
শ্রেষ্ঠ এএসআই
এএসআই (নিরস্ত্র) মোঃ তানিমুল ইসলাম
ফুলপুর থানা, ময়মনসিংহ
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার
এএসআই (নিরস্ত্র) সুকান্ত দেবনাথ
কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার
সার্জেন্ট মোঃ ইউসুফ মিয়া
ভালুকা ট্রাফিক জোন, ময়মনসিংহ

​পিআরএল (PRL) গমনকারী ১৭ জন পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

​সভায় বিগত মাসের কল্যাণমূলক প্রস্তাব ও গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং চলতি মাসের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়।

​কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ প্রদান করেন।

 

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অ‍্যাম্পিউটি ফুটবল লিগ চ‍্যাম্পিয়ন স‍্যার জগদীশ চন্দ্র বসু দল

প্রধানমন্ত্রীর সাথে জাপানি উপদেষ্টার সাক্ষাৎ

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২

মহান মে দিবস আজ

জাইমা রহমানের চেলসিতে সুযোগ প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘে শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি নিয়ে বাংলাদেশের প্রস্তাব পেশ করলেন স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী

ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও

“জ্বালানি খাতে অস্থিতিশীলতা তৈরির সুপরিকল্পিত চেষ্টা চলছে”: প্রধানমন্ত্রী তারেক রহমান