Tuesday , 11 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় রাস্তা দখল করে গেট নির্মাণ

নিয়ম শেখ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

​গাইবান্ধা সদর উপজেলার ৯নং খোলাহাটী ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে টিনের বেড়া ও গেট নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে চলমান আরসিসি (RCC) রাস্তার বর্ধিতকরণ কাজে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অবৈধ দখল উচ্ছেদ ও উন্নয়নকাজ দ্রুত চালুর দাবিতে এলাকাবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

​ঘটনার বিবরণ ও এলাকাবাসীর অভিযোগ:

৮নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার প্রধান সড়ক থেকে মো. আলমগীরের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা বর্ধিতকরণের কাজ শুরু হলে স্থানীয় মো. সাজু মিয়া (পেশকার), তাঁর ছেলে সৌরভ মিয়া ও তাঁদের অনুসারীরা ম্যাপের রাস্তার ওপর জোরপূর্বক টিনের বেড়া ও গেট নির্মাণ করেন।

​এর ফলে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে এবং রাস্তাটির নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী জহুরুল ইসলাম সরদার, আব্দুল মান্নান ও মো. জিল্লুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা জানান, টিনের বেড়া অপসারণ ও রাস্তার সীমানার গাছ কেটে পথ সুগম করার অনুরোধ জানালে অভিযুক্ত সাজু মিয়া উল্টো তাঁদের ভয়ভীতি দেখান এবং প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

​এ বিষয়ে খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি বলেন, “অভিযুক্তদের অবৈধ টিনের বেড়া ও গেট সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারা বিভিন্ন বাহানায় সময় পার করছে।”

​সরকারি উন্নয়নকাজে বাধা ও চলাচলের পথ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ, রাস্তার সীমানার গাছপালা অপসারণ এবং রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

“মাত্র ১ দিনের সময় দিয়ে কেরানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, হতাশ ও বিক্ষুদ্ধ আবেদনকারীরা”

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, জীবিত উদ্ধার ১৫

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

রক্তদান ও সচেতনতায় অনন্য উদ্যোগ: আটপাড়ায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা নিবন্ধন

বাংলাদেশে এত বড় জানাজা কেউ দেখেনি

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা

ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী