Tuesday , 28 July 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রধানমন্ত্রীর সামনে নতুন কুঁড়ির সেরা মারিয়া-জাকির

শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী দিনে আর্মি স্টেডিয়ামে উত্তাপ ছড়ালো ছেলে ও মেয়েদের বহুল প্রতীক্ষিত ১০০ মিটার স্প্রিন্ট। গ্যালারি ও শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ থেকে বের হয়ে ট্র্যাকের ঠিক পাশেই উপস্থিত থেকে এই লড়াই উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা শেষে তিনি সেরাদের ডেকে সরাসরি উৎসাহ ও বাহবা জানান।

​মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেরা হয়েছেন ঢাকার মারিয়া। হিটে ১৩.৮২ সেকেন্ড টাইমিং করা মারিয়া ফাইনালে নিজের সেরাটা দিয়ে সময় নেন মাত্র ১৩.৭৫ সেকেন্ড। প্রতিযোগিতায় সিলেটের তিশা আক্তার (১৪.২৫ সেকেন্ড) দ্বিতীয় এবং খুলনার অধরা ঐশী (১৪.৬২ সেকেন্ড) তৃতীয় স্থান অর্জন করেন।

​প্রধানমন্ত্রীর হাত থেকে প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত মারিয়া জানান:

​”কখনো ভাবিনি প্রধানমন্ত্রীর সাথে এত কাছ থেকে দেখা হবে। আমার স্বপ্ন একদিন এশিয়ান গেমস ও অলিম্পিকের ট্র্যাকে দৌড়ানোর। দিনমজুর বাবার হাতে এই সেরা পুরস্কারটি তুলে দিতে পেরে আমি আনন্দিত।”

​অন্যদিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে একক আধিপত্য বজায় রেখে চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার জাকির হোসেন। হিটে ১১.৫০ সেকেন্ড সময় নেওয়া জাকির ফাইনালে দুর্দান্ত গতিতে মাত্র ১১.১৫ সেকেন্ডে দৌড় শেষ করেন। শিরোপা নিশ্চিত করেই মাঠে সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এই ইভেন্টে রংপুরের জিয়াদ হাসান (১১.২০ সেকেন্ড) দ্বিতীয় এবং রাজশাহীর সুমন শেখ (১১.৪০ সেকেন্ড) তৃতীয় হন।

​উঠতি এই কিশোর-কিশোরীদের চোখেমুখে এখন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার লালিত স্বপ্ন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের ইফতার মাহফিলে অংশ নিবেন তারেক রহমান

রাষ্ট্রপতির স্মৃতিসৌধ ও জিয়া মাজার পরিদর্শন

অপরাধ দমনে গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের অভিযোগ, ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরলেন লাইভে

প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মারা গেছেন কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

কেরানীগঞ্জে পশুর হাটের দুই ইজারাদারকে মোট ৫ লাখ টাকা জরিমানা