Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

অপরাধ দমনে গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলে গেছে। বর্তমানে অনেক অপরাধ প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল মাধ্যমে সংঘটিত হচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় আধুনিক আইন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, কোনো অপরাধের শুধু দৃশ্যমান দিক তুলে ধরলেই হবে না, এর পেছনে থাকা মূল কারণও অনুসন্ধান করা প্রয়োজন। বিভিন্ন অপরাধের বিস্তারের ক্ষেত্রে মাদক ও জুয়াকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ক্রাইম রিপোর্টারদের পেশাগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক আহত বা ক্ষতিগ্রস্ত হলে তাদের সহায়তার বিষয়টি সিএসআর ফান্ডসহ বিভিন্ন মাধ্যমে বিবেচনা করা হবে। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়ার বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হবে।

অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইনগুলো সংস্কার করা হচ্ছে। ১৮৬৭ সালের গ্যাম্বলিং অ্যাক্ট পরিবর্তন করে অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। একইভাবে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন