আগামী ২৫-২৬ জুলাই ২০২৬ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার (BEAR) সামিট ২০২৬’ উপলক্ষে আজ রাজধানীর গুলশান ক্লাবের প্যাটিও হলে এক ‘মিট দ্য প্রেস’ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিতে সেমিকন্ডাক্টর ও চিপ প্রস্তুতশিল্পের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে এই উদীয়মান শিল্পের বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপনে আসন্ন এই সামিট অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প সমিতি (BSIA) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, প্রযুক্তি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















