পুরান ঢাকার চকবাজার থানাধীন ৩০ নং ওয়ার্ডের নলগোলা এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাস ও প্রতিকূল পরিবেশের কারণে এক পরিচ্ছন্নতাকর্মী নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
ঘটনার পরপরই মানবিক দায়বদ্ধতা থেকে তিনি ভুক্তভোগী পরিবারটির পাশে এসে দাঁড়ান। শোকসন্তপ্ত ও অসহায় পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের তাৎক্ষণিক সহায়তার লক্ষ্যে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
এই সময় তিনি নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং উদ্ধার কার্যক্রম তদারকিসহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন। এমপি হামিদুর রহমানের এমন তাৎক্ষণিক মানবিক পদক্ষেপে এলাকায় প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯

















