Friday , 12 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকরা বর্তমানে তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “বিজয় নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আমরা প্রাথমিকভাবে শুনেছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।”

হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা জানান, তার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তারা আরও বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত এলাকা ত্যাগ করে। তাদের দাবি, তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

এর আগে গত নভেম্বর মাসে দেশি–বিদেশি একাধিক নাম্বার থেকে হত্যার হুমকি পাওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন শরিফ ওসমান হাদি। ১৪ নভেম্বরের এক ফেসবুক পোস্টে তিনি নিজে ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হামলার আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা

আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান

শুটিং সেটে আগুনে দগ্ধ চিত্রনায়ক আরিফিন শুভ

ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারবো: ডা. শফিকুর রহমান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবে না: জামায়াত আমির

ঢালিউডের গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিমের বোল্ড লুকে নেটিজেনদের উচ্ছ্বাস