Thursday , 1 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মালিবাগ ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুগদা এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে।

নিহত সিএনজিচালক নয়ন তালুকদার (৭০) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।

জানা গেছে, ভোরে মৌচাক ফ্লাইওভারে সিএনজি ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের ফুপা জাহাঙ্গীর আলম জানান, গতরাতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল ইয়াসিন। পরে আমরা এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।

নিহত সিএনজিচালকের ছেলে বাবুল তালুকদার জানান, ভোরে তার বাবা সিএনজি অটোরিকশা নিয়ে বের হন। পরে হাসপাতাল থেকে খবর পান তার বাবা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন।

সেখানে গিয়ে বাবার মরদেহ দেখতে পান তারা। এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বলেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নিহতদের মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

মোটরসাইকেল আরোহী আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষামন্ত্রীর সাথে জুলিয়ান হিলের সাক্ষাৎ

সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে: তথ্যমন্ত্রী

ভারতকে অবাধে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

রাষ্ট্রপতিকে গোলাম আযমের বই উপহার দিলেন আমান আযমী

ঢালিউডের গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিমের বোল্ড লুকে নেটিজেনদের উচ্ছ্বাস

বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

ওসমান হাদি মারা গেছেন

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে সম্মতি: ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন