কেরানীগঞ্জে অবৈধভাবে অকটেন বিক্রি ও মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জ্বালানি সংকট মোকাবিলা এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলার নরন্ডী মোড় এলাকায় মো. জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে লাইসেন্স ছাড়াই খোলা বাজারে প্রতি লিটার অকটেন ১৭০ টাকায় বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক করা হয়। পরে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, শাক্তা ইউনিয়নের বামুনশুর এলাকায় শেখ মুহাম্মদ জাবের হোসেন (৪৩) নামে আরেক ব্যবসায়ীকে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তেল বিক্রি এবং প্রায় ৩০০ লিটার অকটেন ও ডিজেল মজুত রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় তার মজুতকৃত তেল জব্দ করা হয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০২৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















