সোমবার , 30 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জ্যাকলিন কাব্য ও শুভ আকন্দের নতুন জুটি—‘ওরে মন’

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 30, 2026 2:47 অপরাহ্ন

বিনোদন ডেক্স

নবাগত অভিনেতা শুভ আকন্দ ও জনপ্রিয় মুখ জ্যাকলিন কাব্যকে নিয়ে নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘ওরে মন’। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ সবুজ এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী স্বপ্ন।

মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে লালমনিরহাট জেলার বিভিন্ন প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী লোকেশনে, যা গানে এনে দিয়েছে ভিন্নমাত্রার নান্দনিকতা। টানা তিন দিনব্যাপী শুটিং চলাকালে স্থানীয় মানুষের ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে।

এ বছরের শুরুতেই জ্যাকলিন কাব্যের আরেকটি মিউজিক ভিডিও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় আসছে ‘ওরে মন’, যার ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
গানটি নির্মাণ করা হয়েছে গল্পনির্ভর সিনেম্যাটিক আবহে। প্রেম, আবেগ ও বিরহের মিশেলে সাজানো এই মিউজিক ভিডিওটি যেন একটি ছোট্ট সিনেমার অনুভূতি দেয় দর্শকদের।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আহমেদ সবুজ নিজেই। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মেহেদী ও শাওন এবং প্রোডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন সজীব।

‘ওরে মন’ গানটি খুব শিগগিরই আহমেদ সবুজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

ভোট শুধু অধিকার নয়, গণতন্ত্রের প্রয়োগ : গয়েশ্বর চন্দ্র রায়

নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই : শফিকুল আলম

“টপ অর্ডারের ধস, বড় ব্যবধানের হার: পাকিস্তানের কাছে ১২৮ রানে ধরা খেল বাংলাদেশ”

আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা

দক্ষিণ কেরাণীগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে আহত

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: শবনম ফারিয়া

চতুর্থ শ্রেণি থেকে শারীরিক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী