Saturday , 28 March 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ হলো পদ্মায় বাসডুবিতে

২০১৩ সালের রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুরের নাসিমা বেগম (৪০)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—বছর পেরিয়ে সেই লড়াকু নারীর জীবন থেমে গেল রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীে ঘটে যাওয়া এক মর্মান্তিক বাস দুর্ঘটনায়।

বুধবার (২৫ মার্চ) বিকেলে ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় নাসিমাসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—তার অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা খাতুন, ভাগনির স্বামী আব্দুল আজিজ আজাদ এবং চার বছরের শিশু আব্দুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আব্দুল আজিজকে জীবিত উদ্ধার করা হলেও নাসিমাসহ তিনজন নিখোঁজ ছিলেন। প্রায় ছয় ঘণ্টা পর রাতে তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
এদিকে শোকের মাঝেই আরও এক বিপত্তি ঘটে। নিহতদের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া এলাকায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়। যদিও এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্বজনরা।

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নাসিমার জীবন ছিল এক অনবরত সংগ্রামের গল্প। রানা প্লাজার ধ্বংসস্তূপে টানা তিন দিন আটকে থেকেও তিনি বেঁচে ফিরেছিলেন। পরে স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবার ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই যাত্রাই হয়ে দাঁড়ায় তার জীবনের শেষ পথচলা।

পার্বতীপুর মডেল থানার ওসি আ. ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নিপুন রায়ের হলফনামায় ৫০২ ভরি স্বর্ণ, বছরে আয় ২৬ লক্ষ টাকা

বাংলাদেশে আসলেন বিশ্বকাপজয়ী ওজিল, যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে

জিনজিরায় মোবাইলের দোকানে চুরি, ৩২ স্মার্টফোনসহ গ্রেপ্তার ৫

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

‘শেক্সপিয়ারের স্ত্রী’ হয়ে অস্কার জয় অভিনেত্রী জেসি বাকলির

কেরানীগঞ্জে লাইসেন্সবিহীন অকটেন বিক্রি ও মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ করা হলো ৩০০ লিটার জ্বালানি

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও সম্পর্কে প্রভাব পড়বে না

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত।

ইতালির নাগরিকত্বে বড় সুখবর: বাংলাদেশিদের জন্য ডিজিটাল সুবিধা

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি