বৃহস্পতিবার , 26 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আজ মহান স্বাধীনতা দিবস

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 26, 2026 12:47 পূর্বাহ্ন

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস—বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা আসে, সূচনা হয় মুক্তিযুদ্ধের।

হাজার বছরের শোষণ-বঞ্চনার ইতিহাস পেরিয়ে ১৭৫৭ সালের পলাশীর পর থেকে এ অঞ্চলের মানুষ প্রায় দুই শতাব্দী ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হলেও পূর্ব বাংলার মানুষের ভাগ্যে নেমে আসে নতুন বৈষম্য—পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়ন।

ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত পূর্ব বাংলার মানুষ ধীরে ধীরে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচন—সব আন্দোলনই একসময় স্বাধীনতার দাবিতে রূপ নেয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বর হামলা চালায়। সেই ভয়াল রাতের পর ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা আসে, আর তাতেই শুরু হয় মুক্তিযুদ্ধ।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে ছাত্র, কৃষক, শ্রমিক, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে। অসীম সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়।

৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।
আজ সেই গৌরবময় অর্জনের ৫৬তম বছর। যথাযোগ্য মর্যাদায় সারাদেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস—একটি জাতির আত্মপরিচয়, সাহস ও স্বাধীনতার প্রতীক।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জের জিনজিরায় দরিদ্র নারীদের মাঝে “VWB” ত্রাণ সহায়তা বিতরণ

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ হলো পদ্মায় বাসডুবিতে

খিচুড়ি নিয়েই এবার আলোচনায় মালাইকা আরোরা! এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি—সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক।

মালিবাগ ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

কেরানীগঞ্জে ১ লাখ কেজি ভেজাল মধু জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

নীরবে দেশ ছাড়া নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব