সোমবার , 23 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জাইমা রহমানের চেলসিতে সুযোগ প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 23, 2026 10:54 পূর্বাহ্ন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কন্যা জাইমা রহমানকে ঘিরে চেলসি–র বয়সভিত্তিক দলে খেলার সুযোগ নিয়ে যে আলোচনা চলছে, তার অনেকটাই সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী তার আগের বক্তব্যের ব্যাখ্যা দেন এবং এ বিষয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন।

তিনি জানান, লন্ডনে স্কুলে পড়ার সময় জাইমা রহমান নিয়মিত ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে তার পারফরম্যান্স ভালো ছিল। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই চেলসির বয়সভিত্তিক দলে যুক্ত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল।

প্রতিমন্ত্রী বলেন, এ তথ্য তিনি সরাসরি তারেক রহমানের কাছ থেকেই জেনেছেন। তবে পরিবার থেকে জাইমাকে খেলাধুলার চেয়ে পড়াশোনায় বেশি গুরুত্ব দিতে বলা হয়। ফলে শেষ পর্যন্ত তিনি একাডেমিক দিকেই মনোযোগ দেন।

তিনি আরও জানান, একবার মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়ে জাইমার সঙ্গে তার গোলকিপিং নিয়ে কথা হয়। তখন জাইমা নিজেই স্কুল জীবনে গোলরক্ষক হিসেবে খেলার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন।

আমিনুল হক জোর দিয়ে বলেন, ইউরোপে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষারই অংশ। জাইমার ক্ষেত্রেও খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, কিন্তু পারিবারিক সিদ্ধান্তে তিনি পড়াশোনাকেই অগ্রাধিকার দেন।

সবশেষে প্রতিমন্ত্রী বলেন, তার বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে ভুলভাবে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই প্রকৃত বিষয়টি স্পষ্ট করতেই তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ