আগামী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। প্রাথমিকভাবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় দেশের ১১টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রথম ধাপে ২১ হাজার ৫০০ কৃষক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য এই কার্ড ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা দিয়ে সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য কেনা যাবে।
সরকার মনে করছে, এই উদ্যোগের ফলে কৃষকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে এবং ভর্তুকি ও সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















