শুক্রবার , 13 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে: স্পিকার

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 13, 2026 4:40 অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত সংসদীয় রীতি হলেও স্লোগান দেওয়া ঠিক নয়।

শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে

স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট সব সময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখনও ওয়াকআউট করেছি। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে।

তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিলেন এবং ভবিষ্যতেও তারা এর বেশি কিছু করবেন না বলে আশা করেন।

রাষ্ট্রপতি প্রসঙ্গে মন্তব্য নয়

আরেক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। সংসদ পরিচালনায় তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ারের একটি নিরপেক্ষ ভূমিকা থাকে, সংসদ পরিচালনায়ও আমাদের সেই ভূমিকা থাকবে।

গণতান্ত্রিক শক্তিকে ঐক্যের আহ্বান

স্পিকার আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যেন ওই শক্তির পুনরুত্থান না হয়, সে জন্য সব গণতান্ত্রিক শক্তি ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

নাসীরুদ্দীন পাটওয়ারী হাদী ভাইকে বিক্রি করছেন: কাদের

কেরানীগঞ্জে সরকারি স্কুলের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধে নাকাল শিক্ষক-শিক্ষার্থী

তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: আইন উপদেষ্টা

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

স্বপ্নের নতুন অধ্যায় শুরু—অভিনয়ে নাম লেখালেন মিস আর্থ মেঘনা আলম

হাদির অবস্থা ক্রিটিক্যাল, তিনি বেঁচে আছেন: ডা. জাহিদ রায়হান

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম: প্রধানমন্ত্রী

ঈদে আসছে শাকিব খানের ‘প্রিন্স’, টিজারে অ্যাকশন ঝড়