মঙ্গলবার , 3 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

খামেনি জীবিত না মৃত, ফ্যাক্ট চেকিংয়ে যা জানা গেল

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 3, 2026 10:04 অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো খবর প্রকাশ করে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জীবিত দাবি করে যে ছবি ছড়িয়ে পড়েছে, তা নিয়ে অনুসন্ধানে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

ভাইরাল হওয়া ছবিতে দাবি করা হয়, খামেনি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন। কিন্তু ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি ২০১৪ সালের পুরোনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো ভিডিও, বক্তব্য বা প্রত্যক্ষদর্শীর তথ্যও পাওয়া যায়নি। ফলে বিশেষজ্ঞরা বিষয়টিকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য হিসেবে চিহ্নিত করেছেন।

এদিকে হরমুজ প্রণালি ইস্যুতে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মঙ্গলবার (৩ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে বলেন, সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানাচ্ছে বেইজিং। তিনি জ্বালানি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব এড়াতে হরমুজ প্রণালির নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং চীন তার জ্বালানি নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। চীন ইরানি তেলের প্রধান ক্রেতাদের একটি এবং এই প্রণালি দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিপ্লবী গার্ড প্রণালিটি বন্ধ ঘোষণা করলে কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা এ নৌপথে চলাচল সাময়িকভাবে স্থগিত করে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

চকবাজারে মোবাইল কোর্ট: অনুমোদনহীন কসমেটিক বিক্রির দায়ে রাজু স্টোরকে জরিমানা

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলামের কথা বলে জামায়াত প্রতারণা করছে: মির্জা ফখরুল

কেরানীগঞ্জে যাত্রীবেশে ইউএনও’র অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ হলো পদ্মায় বাসডুবিতে

ইরান হামলায় ট্রাম্পের পাশে নেই বেশিরভাগ মার্কিনি

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী আজ

এক লাফে সোনার দাম বাড়ল ১৬২১৩ টাকা, ভরি কত