বৃহস্পতিবার , 5 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাভারে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 5, 2026 3:52 অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহল পরিচালনার সময় তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট তিনজন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায়। পরে তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত গাঁজা সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে পরবর্তীতে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—

৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা (মাদক বিক্রির সন্দেহজনক অর্থ), ভারতীয় ভিসাসহ ০২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, রেজিস্টার, মোবাইল ফোন, দেশীয় অস্ত্রসহ অন্যান্য অপরাধমূলক উপকরণ।

আটককৃত ব্যক্তিরা হলেন—
১) মো. সেলিম (৩০), পানপাড়া, তেঁতুলঝোড়া, সাভার
২) বাবু (৪০), পানপাড়া, তেঁতুলঝোড়া, সাভার
৩) জুয়েল (৪০), পানপাড়া, তেঁতুলঝোড়া, সাভার

সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অভিযানের পর আটক তিনজন এবং উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ