Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শুভর অ্যাকশন সিনেমার নায়িকা মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ কাজ শুরু করেছেন তার নতুন অ্যাকশনধর্মী সিনেমার শুটিং। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নতুন এই জুটির আভাস সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েকগুণ।

‘আব্বাস’ ও ‘লোকাল’ খ্যাত নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় রাজশাহী ও নাটোরে চলছে টানা শুটিং।

জানা গেছে, পুরোপুরি অ্যাকশন অবতারে দেখা যাবে শুভকে। এরই মধ্যে শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে উঠে এসেছে তার লুক-লম্বা চুল, রক্তমাখা শরীর আর দুই হাতে রক্তাক্ত কুড়াল; যা দেখে ধারণা মিলেছে চরিত্রটি হবে তুমুল অ্যাকশনময়।

এটি শুভ-মিম জুটির তৃতীয় সিনেমা। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না সংশ্লিষ্ট কেউ।

সূত্র জানায়, ছবির কয়েকটি নাম প্রাথমিকভাবে ঠিক করা হলেও চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে শুটিংয়ের ব্যস্ততা।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন আবেদন বাধ্যতামূলক

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা, আহত আরও দুজন

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আবু সাঈদ হত্যায় সম্পৃক্ত ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়: নাহিদ ইসলাম

ভোট শুধু অধিকার নয়, গণতন্ত্রের প্রয়োগ : গয়েশ্বর চন্দ্র রায়

হাদি হত্যা মামলা পুনঃতদন্ত করতে সিআইডিকে নির্দেশ