Sunday , 25 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন মেহজাবীন-নিশো

বিনোদন ডেক্স

নাটক ও ডিজিটাল পর্দায় দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয় জুটি হিসেবে আলোচনায় থাকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে আসতে যাচ্ছেন—এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে চলচ্চিত্র অঙ্গনে।

নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে একসঙ্গে বহু সফল কাজ উপহার দিলেও সিনেমায় এতদিন তাদের জুটি হিসেবে দেখা যায়নি। দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে পারে সম্ভাব্য নতুন সিনেমা ‘পুলসিরাত’। জানা গেছে, সাসপেন্স ও থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করবেন ভিকি জাহেদ।

এখনো পর্যন্ত সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়—প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই ছবিটির অভিনয়শিল্পী, গল্প ও শুটিংয়ের সময়সূচি প্রকাশ করা হতে পারে।

নিশো–মেহজাবীন জুটি এর আগে ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’ এবং ‘নীল জলের কাব্য’-এর মতো জনপ্রিয় নাটক ও সিরিজে দর্শকদের মুগ্ধ করেছেন। তাদের রসায়ন বরাবরই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল।

বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে মেহজাবীন চৌধুরী অভিনয় করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে। এবার যদি সত্যিই বড় পর্দায় একসঙ্গে দেখা যায় এই জুটিকে, তাহলে তা নিঃসন্দেহে দর্শকদের জন্য হবে বিশেষ চমক।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

‘টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই’

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণ হবে: মার্কিন অর্থমন্ত্রী

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: শবনম ফারিয়া

চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে যাচ্ছে: জামায়াত আমির

কেরানীগঞ্জে বৃদ্ধাশ্রমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শিল্পকলার সব অনুষ্ঠান ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

শিক্ষামন্ত্রীর সাথে জুলিয়ান হিলের সাক্ষাৎ

বিয়ের ছবি দিয়ে রাশমিকা লিখলেন, এ হলেন আমার জীবনসঙ্গী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত।