ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
গ্রেফতারকৃত আসামী: সুমন মন্ডল (৪২), পিতা: মৃত মরু মন্ডল, মাতা: গোলাপি রানী মন্ডল, সাং- চুনকুটিয়া কালিবারি, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা।
উদ্ধারকৃত আলামত: ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট।
ঘটনাস্থল: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া কালিবারি এলাকা।
অভিযানের সময়: ১৫ আগস্ট ২০২৬ খ্রিঃ, রাত ২১:১৫ ঘটিকা।
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মহরম আলীসহ একটি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুমন মন্ডলকে হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯


















