Wednesday , 21 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মিরপুরে জামায়াত ও বিএনপি কর্মীদের হাতাহাতি-উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
ঢাকার মিরপুরে জামায়াতে ইসলামীর পক্ষে ‘প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে’ বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরের বাগ এলাকার আল মোবারক মসজিদের সামনের এই ঘটনার তথ্য দিয়েছেন পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, দুই পক্ষের ‘জুনিয়র লেভেলের’ কর্মীদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে তাদের জ্যেষ্ঠ নেতা, সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি নিয়ে ‘আলোচনায় বসেছেন’ বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, “কয়েকজন আহতের খবর শুনতে পেয়েছি, তবে ‘সিলি ম্যাটার’, গুরুতর কিছু নয়।”

তিনি বলেন, “জামায়াতের পক্ষে নাকি নির্বাচনি প্রচারপত্র বিলি করা হচ্ছিল। তখন বিএনপি কর্মীরা বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে বাধা দেন। তারা বলছিলেন, নির্বাচনি প্রচার শুরুর আগেই এসব প্রচার করা যাবে না। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।”

পীরের বাগের ওই এলাকাটি ঢাকা-১৫ সংসদীয় আসনে পড়েছে, যেখানে জামায়াতের প্রার্থী দলের আমির শফিকুর রহমান। সেখানে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ও গণভোট হবে। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান

বান্দরবানে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কৃষি ছাড়া উত্তর দেব না ছাত্রলীগ নেতার ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

​ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সচিব মো: আনোয়ার হোসেন ​

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে ডাকাতি: র‍্যাব-১০ এর হাতে ৫ ডাকাত গ্রেফতার

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে সমাহিত খালেদা জিয়া

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান