Sunday , 18 January 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ইসি ভবনের সামনে ছাত্রদলের অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির শেষ দিন আজ রোববার। এদিন সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়েছে।

শেষ দিনে প্রায় অর্ধশত আপিল আবেদনের শুনানি হবে জানিয়ে ইসি কর্মকর্তারা বলছেন, গেল আট দিনে ৩৯৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন— এমন চারজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ১৮৪২। বাদ পড়াদের মধ্যে ৬৪৫ জন ৫-৯ জানুয়ারি ইসিতে আপিল আবেদন করেন।

এদিকে, পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আমরা তো বললাম যে আজকের মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু, যেটি আমরা লক্ষ্য করলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদদে এই ঘটনাটি ঘটেছে। তো যদিও তারা হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, আমরা অবগত নই।

ছাত্রদলের অভিযোগ হচ্ছে- পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। এছাড়া, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে। অন্যদিকে, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা

আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণ হবে: মার্কিন অর্থমন্ত্রী

যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন, এই ছবিটা তাদের জন্য: বাঁধন

দৃক গ্যালারি পরিদর্শন করলেন জাইমা রহমান

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন: সিইসি

তামিমকে সভাপতি করে বিসিবি’র নতুন অ্যাডহক কমিটি ঘোষণা

আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব: আইনগত দিক যাচাই করছে সরকার

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড,নিহত ৩

নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে রাজনীতিতে টেকসই অংশগ্রহণ সম্ভব নয় — জাইমা রহমান

দক্ষিণ কেরানীগঞ্জে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক