নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের আলালপুর এলাকার ইস্পাহানি এগ্রোর একটি রাইস মিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দীর্ঘ ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা ও মিলের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে আশপাশের প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা। ফায়ার সার্ভিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd


















