Friday , 19 December 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তাকে বহনকারী বিমানটি নির্ধারিত সময়মতো অবতরণ করে।

মরদেহ পৌঁছানোর পর সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। যেখানে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ওসমান হাদিকে রাখা হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে জনতা সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবে এবং শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধা জানাবে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় মারা যান শহীদ ওসমান বিন হাদি। তার মৃত্যুতে শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও শোক পালন করা হয়েছে।

ওসমান হাদি ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান

২৫ মার্চ কালো রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক আউট হবে না

শ্যামনগরে বিশেষ অভিযানে মাদক উদ্ধার

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ

আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

ঐক্যবদ্ধ না হতে পারলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: তারেক রহমান

ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি এজাহার দায়ের