Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা, মাসখানেকের মধ্যেই প্রণয়ন

প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা, মাসখানেকের মধ্যেই প্রণয়ন

প্রাথমিক শিক্ষার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন নীতিমালার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শ্রেণি কার্যক্রম, তদারকি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দ্রুত দৃশ্যমান করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, প্রধানমন্ত্রী যে উন্নত ও শিক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরাই গুরুত্বপূর্ণ কারিগর হিসেবে কাজ করবেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

দিনব্যাপী কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

হাদিকে ব্যাংকক নিতে ৫২ লাখ টাকা খরচে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

ঋণের বোঝা ও পাওনাদারের চাপ—অসহায় জীবনের এক করুণ প্রতিচ্ছবি

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

স্বাভাবিক মৃত্যু চাই, মানুষকে কষ্ট দিও না: ডা. মাহমুদা মিতু

প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান

পল্লী উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভা

ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

চীনের কড়া বার্তা: ইসরায়েল ছাড়ুন এখনই

প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা