শনিবার , 7 মার্চ 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সাক্ষাৎকার
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
মার্চ 7, 2026 8:56 অপরাহ্ন

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রথমবারের মতো ২৯৬ জন গেজেটেড সংসদ সদস্যের মধ্যে ২১৯ জনই নতুন সদস্য।

শনিবার (৭ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সদস্যরা সংসদে গিয়ে যেন সঠিক ভূমিকা পালন করতে পারেন সে জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি জানান, সংসদের কার্যপ্রণালী ও বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, কর্মশালায় ‘রুলস অব প্রসিডিউর’, ‘পার্লামেন্টারি প্র্যাকটিস’ এবং ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’সহ সংসদীয় বিভিন্ন রীতিনীতি ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া সংবিধান, সংসদের নিয়ম-কানুন এবং হাউসের কাস্টমস ও কনভেনশন সম্পর্কেও সদস্যদের ধারণা দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে বলে তিনি আশা করছেন। তার মতে, জনগণ একটি কার্যকর ও শৃঙ্খলাপূর্ণ সংসদ দেখতে চায় এবং সেই লক্ষ্যেই নতুন সদস্যদের প্রস্তুত করা হচ্ছে।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ