মঙ্গলবার , 10 ফেব্রুয়ারি 2026 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রযুক্তি
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ১৩ উপদেষ্টা ও আইজিপি

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ফেব্রুয়ারি 10, 2026 1:51 অপরাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা তাদের সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন এবং কূটনৈতিক (লাল) পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া শুরু করেছেন।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি বাসা ছাড়ার বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এছাড়া আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচন-পূর্বেই সরকারি বাসা ছাড়বেন বলে জানা গেছে।

এদিকে অন্তত ১৩ জন উপদেষ্টা ও চুক্তিভিত্তিক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বা নতুন সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। নতুন পাসপোর্ট ইস্যু হলে স্বয়ংক্রিয়ভাবে লাল পাসপোর্ট বাতিল হয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পাসপোর্ট জমাদানকারীদের মধ্যে রয়েছেন অর্থ, আইন, শিক্ষা, বিদ্যুৎ, বাণিজ্য, স্বাস্থ্য, সংস্কৃতি, মহিলা ও শিশু বিষয়কসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

ট্রাডিশনাল স্বাদ প্রিমিয়াম এক্সপেরিয়েন্স
অরিজিনাল রেসিপিতে তৈরী অথেন্টিক কাচ্চি। পরিবার, বন্ধু ও বিশেষ আয়োজনের জন্য সেরা পছন্দ।
১ম শাখা
কদমতলী, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৮৮
২য় শাখা
জিনজিরা, কেরানীগঞ্জ
📞 ০১৯৮৩৬০০৬৯৯
Designed by targetit.com.bd

সর্বশেষ - কেরাণীগঞ্জ